শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » এই উস্কানির সমস্ত পরিণতির দায় ইসরায়েলের ওপর বর্তাবে: রাশিয়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » এই উস্কানির সমস্ত পরিণতির দায় ইসরায়েলের ওপর বর্তাবে: রাশিয়া
২৮৯ বার পঠিত
শুক্রবার, ১৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এই উস্কানির সমস্ত পরিণতির দায় ইসরায়েলের ওপর বর্তাবে: রাশিয়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: এই উস্কানির সমস্ত পরিণতির দায় ইসরায়েলি নেতৃত্বের ওপর বর্তাবে: তীব্র নিন্দা রাশিয়ার

রাশিয়া বিনা উস্কানিতে ইরানে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটি সতর্ক করে দিয়েছে, এই হামলা মধ্যপ্রাচ্যে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে। শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন উভয়েরই লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয় হয়, এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সামরিক পদক্ষেপের বিপদ সম্পর্কে বারবার সতর্ক করা হয়েছে। এই উস্কানির সমস্ত পরিণতির দায় ইসরায়েলি নেতৃত্বের ওপর বর্তাবে।

আজ ভোরের দিকে ইসরায়েলের এই হামলা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার হোসেইন সালামি এবং সেনাবাহিনীর ডেপুটি চিফ জেনারেল স্টাফ গোলাম আলী রশিদসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ছয়জন পারমাণবিক বিজ্ঞানীও রয়েছেন। আগামী রোববার (১৫ জুন) ওমানে শুরু হতে যাওয়া মার্কিন-ইরান পারমাণবিক আলোচনার মাত্র ৪৮ ঘণ্টা আগে এ হামলাটি ঘটল। এর ফলে নতুন করে মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার ওপর সন্দেহের সৃষ্টি হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা ইসরায়েলের সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের একটি সার্বভৌম সদস্য রাষ্ট্র, তার নাগরিক, ঘুমন্ত শান্তিপূর্ণ শহর এবং পারমাণবিক শক্তি অবকাঠামো স্থাপনার বিরুদ্ধে বিনা উস্কানিতে সামরিক হামলা স্পষ্টতই অগ্রহণযোগ্য।

মন্ত্রণালয় উল্লেখ করেছে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি সম্পর্কে যে কোনো সন্দেহ ও কুসংস্কার দূর করার জন্য সংঘাত কমাতে এবং সমাধান খুঁজে বের করার জন্য কষ্টার্জিত বহুপাক্ষিক প্রচেষ্টাকে দুর্বল এবং পিছিয়ে দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মস্কো পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাশিয়া আশা করে, সংস্থাটি পরিস্থিতির একটি মূল্যায়ন প্রদান করবে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার সম্ভাব্য রেডিওলজিক্যাল পরিণতি বিশ্লেষণ করবে।

মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, মস্কো ইরানের পারমাণবিক সমস্যার কোন সামরিক সমাধান দেখতে চায় না। এটি কেবলমাত্র শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে অর্জন করা যেতে পারে।

বিবৃতিতে বলা হয়, আমরা আশা করি এই পদ্ধতিটি শেষ পর্যন্ত জয়লাভ করবে। আমরা পক্ষগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই, যাতে আরও উত্তেজনা বৃদ্ধি না পায় এবং পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঝুঁকে না পড়ে।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা দেশটির পারমাণবিক অবকাঠামোতে হামলার পর আইএইএ-র বিরুদ্ধে ইসরায়েলের সাথে যোগসাজশের অভিযোগ এনেছে। এছাড়া বিমান হামলার পর তেহরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি সতর্ক করে দিয়েছেন, শুক্রবারের হামলার জন্য ইসরায়েলের ‘কঠোর শাস্তি আশা করা উচিত’।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না