শুক্রবার, ২০ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে দুই সপ্তাহে, পরমাণু চুক্তি না করলে যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন! : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে দুই সপ্তাহে, পরমাণু চুক্তি না করলে যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন! : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইরান–ইসরায়েলের সংঘাত নিয়ে আগামী দুই সপ্তাহে কূটনৈতিক সমাধানের সমাধানের সুযোগ রয়েছে।
আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনার জন্য জেনেভা যাচ্ছেন ল্যামি। এর আগে তিনি ইসরায়েল–ইরান পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন।
বিবৃতিতে ল্যামি বলেন, ‘আমরা চাই না ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করুক। … আগামী দুই সপ্তাহের মধ্যে কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের ভয়াবহতা শেষ হওয়ার সময় এখনই। এই আঞ্চলিক সংঘাত থামাতে হবে। এটি কারও উপকারে আসবে না।’
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিওর সঙ্গে ইরান–ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেছেন ল্যামি।
ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা শুরুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। গতকাল রাতে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 