রবিবার, ২২ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইরানকে পূর্ণ সমর্থন পাকিস্তানের
ইরানকে পূর্ণ সমর্থন পাকিস্তানের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরাইলের স্পষ্ট ও উসকানিমূলক আগ্রাসনের জবাবে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার যে স্বাভাবিক অধিকার ইরানের রয়েছে, পাকিস্তান সেই অধিকারকে পূর্ণ সমর্থন করে।’
রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন।
তিনি বলেন, ‘আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম সদস্য রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানাচ্ছি এবং ইসরাইলের অন্যায়, অবৈধ ও ভিত্তিহীন আগ্রাসনের কঠোরতম ভাষায় নিন্দা জানাই। বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলায় বহু নিরীহ মানুষের প্রাণহানিতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’
ইসহাক দার আরও বলেন, ‘ইসরাইল যখন হামলা চালায়, তখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানে তাদের নিরীক্ষণ কার্যক্রম চালাচ্ছিল। এই হামলার মাধ্যমে ইসরাইল আন্তর্জাতিক আইন, আইএইএর সংবিধি এবং একাধিক আইএইএ প্রস্তাবনা লঙ্ঘন করেছে।’
তিনি সতর্ক করেন, ‘এই হামলাগুলো এক বিপজ্জনক নজির স্থাপন করছে এবং গোটা অঞ্চল তথা বিশ্বের জনগণের নিরাপত্তার জন্য গভীর হুমকি তৈরি করছে।’
পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই পরিস্থিতিতে শুধু একাত্মতা জানানো নয়, বরং আন্তর্জাতিক সমাজের উচিত ইসরাইলকে জবাবদিহির আওতায় আনা, যেন এই ধরনের বেপরোয়া আগ্রাসন ভবিষ্যতে বৈশ্বিক শান্তিকে বিপন্ন করতে না পারে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 