শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৭ জুন ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গঙ্গা চুক্তি সংশোধন চায় ভারত
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গঙ্গা চুক্তি সংশোধন চায় ভারত
৪৭০ বার পঠিত
শুক্রবার, ২৭ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গঙ্গা চুক্তি সংশোধন চায় ভারত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদী চুক্তি স্থগিত করার পর এবার বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বণ্টন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তিটি পুনর্বিবেচনা ও সংশোধনের বিভিন্ন বিকল্প বিবেচনা করছে ভারত। খবর ইকোনোমিক টাইমসের।

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তিটির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে, অর্থাৎ স্বাক্ষরের তিন দশক পর। এই চুক্তি নবায়নের জন্য দুই দেশের সম্মতির প্রয়োজন হলেও ভারত একটি নতুন চুক্তির পক্ষে।

এই চুক্তিটি শেখ হাসিনার প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর স্বাক্ষরিত হয়েছিল এবং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ফরাক্কা বাঁধ এলাকায় জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মৌসুমে গঙ্গার পানির প্রবাহ ভাগাভাগির একটি রূপরেখা নির্ধারণ করা হয়।

সূত্রগুলো জানিয়েছে, বর্তমান চুক্তির আলোকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উভয়ের মধ্যে পানির ভারসাম্য রক্ষায় নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। ভারত তার সেচ, বন্দর রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন অনুযায়ী চুক্তির সংশোধন চায়।

১৯৭৫ সালে গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে ফরাক্কা বাঁধ নির্মাণের পর নদীটির পানি নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছিল তা মেটাতেই ১৯৯৬ সালের এই চুক্তি স্বাক্ষর হয়।

এই চুক্তির আওতায় ভারত (উজানের দেশ) ও বাংলাদেশ (ভাটির দেশ) ফরাক্কা এলাকায় গঙ্গার পানি ভাগাভাগিতে সম্মত হয়। ফরাক্কা বাঁধটি ভাগীরথী নদীর ওপর নির্মিত, যা বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

ফরাক্কা বাঁধের মাধ্যমে কলকাতা বন্দরের জন্য একটি ফিডার খালে ৪০,০০০ কিউসেক পানি সরানো হয়। বর্তমান ব্যবস্থায় শুষ্ক মৌসুমে (১১ মার্চ থেকে ১১ মে) উভয় দেশকে পর্যায়ক্রমে প্রতি ১০ দিন অন্তর ৩৫,০০০ কিউসেক করে পানি দেওয়া হয়।

তবে ভারত এই সময় আরও অতিরিক্ত ৩০,০০০ থেকে ৩৫,০০০ কিউসেক পানি দাবি করছে। এতে তাদের নতুন চাহিদা পূরণ করা যাবে বলে তারা প্রকাশ করছে।

সূত্রমতে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও কেন্দ্রীয় সরকারের অবস্থানের সঙ্গে একমত এবং মনে করছে বর্তমান চুক্তির শর্তাবলি পশ্চিমবঙ্গের প্রয়োজন মেটাতে ব্যর্থ।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না