রবিবার, ৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | মিডিয়া ওয়াশ | রাজনীতি | শিরোনাম » জামায়াতকে সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত : প্রেস সচিব
জামায়াতকে সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত : প্রেস সচিব
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে; যা সব দলের অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে জামায়াত আমিরকে নিয়ে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। স্ট্যাটাসে তিনি জামায়াত আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
তিনি লেখেন, হার্ট সার্জারির পর বিশেষ করে শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং সালাত ও দোয়ায় তার জন্য প্রার্থনা করছি।
স্ট্যাটাসে শফিকুল আলম আরও বলেন,অনিশ্চয়তায় ভরা এক সময়ে তার (শফিকুর রহমান) শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণের মানসিকতা বিশেষভাবে চোখে পড়ার মতো। তার নেতৃত্বে জামায়াতের ভেতরে শৃঙ্খলা ও সততার যে সুনাম গড়ে উঠেছে, তা সব রাজনৈতিক দলের জন্যই অনুসরণযোগ্য উদাহরণ।
সবশেষ তিনি লেখেন, তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন- এই প্রার্থনাই করছি। তার জন্য শান্তি ও মানসিক শক্তি কামনা করছি। ইনশাআল্লাহ।




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 