শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের মন্ত্রিসভা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের মন্ত্রিসভা
৪৯৩ বার পঠিত
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের মন্ত্রিসভা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলে নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় এ পরিকল্পনা বা প্রস্তাব অনুমোদন করার বিষয় প্রকাশ্যে নিশ্চিত করেনি। তবে ইসরায়েলের এ উদ্যোগ হবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথম এ খবর জানায় আজ শুক্রবার।

অ্যাক্সিওসের প্রতিবেদনে সাংবাদিক বারাক রাভিদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভা হামাসকে পরাজিত করার প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি দখলের প্রস্তুতি নেবে এবং একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার ব্যবস্থা করবে।’নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে রাভিদ আরও জানিয়েছেন, ইসরায়েলের লক্ষ্য হলো, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা সিটির সব ফিলিস্তিনের সাধারণ মানুষকে কেন্দ্রীয় শরণার্থীশিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়া।

চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি গণমাধ্যমে খবর আসে যে নেতানিয়াহু শিগগিরই গাজা উপত্যকার পুরোটা দখলের পরিকল্পনা ঘোষণা করবেন। গত সোমবার ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, ‘গাজা দখলের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।’
সাংবাদিক রাভিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘গাজা সিটিতে থেকে যাওয়া হামাস যোদ্ধাদের ওপর অবরোধ চাপানো হবে এবং একই সময় সেখানে স্থল অভিযান চালানো হবে।’

ওয়াশিংটন ডিসি থেকে আল–জাজিরার সংবাদদাতা শিহাব রাত্তানসি বলেছেন, গাজা দখলের ইসরায়েলের পদক্ষেপের ইঙ্গিত কয়েক দিন ধরেই পাওয়া যাচ্ছিল।

‘ডোনাল্ড ট্রাম্প প্রায় সবুজসংকেতই দিয়ে দিয়েছেন, নেতানিয়াহু যা করতে চান। তিনি (ট্রাম্প) বলেছেন, বিষয়টি ইসরায়েলিদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে,’ বলেন রাত্তানসি।গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ‘পুরো গাজা নিয়ন্ত্রণে নেবে’। তিনি একই সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল গাজার ‘শাসনভার গ্রহণ করতে’ চায় না এবং এটি একটি অনির্দিষ্ট তৃতীয় পক্ষের হাতে তুলে দেবে।

---ইসরায়েলের লক্ষ্য হলো, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা সিটির সব ফিলিস্তিনের সাধারণ মানুষকে কেন্দ্রীয় শরণার্থীশিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়া।আমরা গাজা রাখতে চাই না। আমরা শুধু একটি নিরাপত্তাবলয় চাই। আমরা এখানে শাসন করতে চাই না,’ বলেন নেতানিয়াহু। এর আগে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি গণমাধ্যমে খবর আসে যে নেতানিয়াহু শিগগিরই গাজা উপত্যকার পুরোটা দখলের পরিকল্পনা ঘোষণা করবেন।

সোমবার ইসরায়েলের চ্যানেল ১২–এর প্রতিবেদনে বলা হয়, ‘গাজা দখলের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।’ তারা নেতানিয়াহুর কার্যালয়ের নাম প্রকাশ না করা এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায়।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র