শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে আশাবাদী ভারত-রাশিয়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে আশাবাদী ভারত-রাশিয়া
৩৬৪ বার পঠিত
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে আশাবাদী ভারত-রাশিয়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আরও নিবিড়ভাবে ভারতের বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হতে রুশ সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফোরামে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভও উপস্থিত ছিলেন।

বুধবার রাশিয়ার রাজধানী মস্কোতে আয়োজিত ভারত-রাশিয়া ‘বিজনেস ফোরাম’-এর আলোচনায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

জয়শঙ্কর বলেন, ‌‘ভারত দ্রুত নগরায়ণ ও আধুনিকীকরণের পথে এগোচ্ছে। নতুন নতুন পণ্যের চাহিদা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে রুশ সংস্থাগুলওর জন্যও ভারতের বাজার বড় সুযোগ।’

তিনি জানান, ভারতের শিল্প ও কৃষিক্ষেত্রে সার, রাসায়নিক দ্রব্যসহ অপরিহার্য পণ্যের সরবরাহে রাশিয়ার অভিজ্ঞ সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।একইসঙ্গে ভারত-রাশিয়া মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন জয়শঙ্কর। তিনি আশা প্রকাশ করেন, এ চুক্তি হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা দূর হবে। রাশিয়ার মন্ত্রী মান্টুরভও এ প্রস্তাবে সহমত জানান। তার ভাষায়, ‘আমরা ভারতে তেল সরবরাহ অব্যাহত রেখেছি। প্রাকৃতিক গ্যাস সরবরাহের দিকেও নজর দেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মধ্যেও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনতে থাকে। এর জেরে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতীয় কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। একই সঙ্গে আরও জরিমানার হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু নয়াদিল্লিকে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে মস্কো।

রয়টার্স সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো (আইওসি ও বিপিসিএল) সাময়িকভাবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ রেখেছিল। তবে ছাড় বাড়ানোয় আবারও সেপ্টেম্বর-অক্টোবরে তেল কেনা শুরু করেছে তারা।

জয়শঙ্কর মঙ্গলবার মস্কো পৌঁছান। শুক্রবার নয়াদিল্লিতে ফেরার কথা। তার এ সফরকে দুই দেশের দীর্ঘমেয়াদি বাণিজ্য সম্পর্ক জোরদারের পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না