শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » গাজা সংকট নিরসনে মুসলিম বিশ্বকে ইরানের ৪ প্রস্তাব
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » গাজা সংকট নিরসনে মুসলিম বিশ্বকে ইরানের ৪ প্রস্তাব
৫১০ বার পঠিত
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজা সংকট নিরসনে মুসলিম বিশ্বকে ইরানের ৪ প্রস্তাব

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বকে চার দফা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করেন।

আরাগচি বলেন, গাজার বর্তমান পরিস্থিতি শুধু মুসলমানদের জন্য নয়, বরং এটি সমগ্র মানবজাতির বিবেকের একটি বড় পরীক্ষা। তার ভাষায়, ‘আমাদের স্মরণ রাখা উচিত, গাজার এই বিপর্যয় ধর্ম কিংবা ভৌগোলিক সীমারেখা মানে না। তাই মানবতা, ন্যায়বিচার ও মর্যাদার প্রশ্নে সব জাতিকেই একসঙ্গে দাঁড়াতে হবে। ইতিহাস কখনো বিলম্ব ক্ষমা করে না, গাজা অপেক্ষা করতে পারে না। কাজ করার সময় এখনই।’

ওআইসি সম্মেলনে তিনি ইসরায়েলি দমন-নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে চারটি সুস্পষ্ট পদক্ষেপের প্রস্তাব দেন। এগুলো হলো—ইসরায়েলি সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করা, রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা এবং ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করে ইসরায়েলকে অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দেওয়া দেশগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গাজা কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি প্রতিরোধ, সংগ্রাম ও মানবিক মর্যাদার প্রতীক। আজ সময় এসেছে শুধু কথা বা প্রতিশ্রুতি নয়, বরং বাস্তব পদক্ষেপ নেওয়ার।’

তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান, যাতে গাজার জনগণের দুর্দশা লাঘব এবং দখলদার ইসরায়েলি নীতির বিরুদ্ধে কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না