মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » তিস্তার জন্য বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন
তিস্তার জন্য বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: তিস্তা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে একটি কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন। চীনের পক্ষ থেকে ঢাকায় এ বিষয়ে অবহিত করা হয়েছে।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করে এ কথা জানান। চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।
বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে। চীন এ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।
বৈঠকে উভয় পক্ষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরের সময় নেওয়া দুই দেশের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছে।
এছাড়া বাংলাদেশে চীনের সহযোগিতায় হাসপাতাল নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 