বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউর
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউর
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় চলমান হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল রাষ্ট্র ও চরম ডানপন্থি ইসরায়েলি মন্ত্রীদের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউয়ের পররাষ্ট্র নীতিমালা বিষয়ক প্রধান কায়া কালাস এ প্রস্তাব উত্থাপন করেছেন।
তিনি বলেন, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, আমাদের লক্ষ্য ইসরায়েলকে শাস্তি দেওয়া নয়। আমাদের লক্ষ্য গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি।
এই যুদ্ধ শেষ হতেই হবে, এত কষ্টের শেষ হতেই হবে, সব বন্দিকে মুক্ত করা হোক।
যুদ্ধ থামাতে ইসরায়েলকে যথেষ্ট চাপ দিচ্ছে না ইইউ, এমন সমালোচনার মধ্যেই এমন প্রস্তাব দিল সংস্থাটি।
তবে ইইউ এমন প্রস্তাব দিলেও ২৭টি সদস্যরাষ্ট্র তাতে একমত হবে কি না তা নিয়ে সংশয় আছে।
গত সপ্তাহে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লায়েন ইসরায়েলকে তারা অর্থ দেওয়া বন্ধ করবেন বলে ঘোষণা দেন।
মঙ্গলবার ইইউয়ের এমন ঘোষণার উত্তরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী হিডিয়ন সার এমন পদক্ষেপের সমালোচনা করেছেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 