শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন পরিবারের সদস্যরা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন পরিবারের সদস্যরা
৩২১ বার পঠিত
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন পরিবারের সদস্যরা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে হাইকোর্টের আদেশ সত্ত্বেও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের। এ ঘটনায় তার বোন আলেমা খান আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন।শুক্রবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, কারাগারে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সপ্তাহে অন্তত দুইবার সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিল আদালত।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং পিটিআই-এর আরও বেশ কয়েকজন সদস্য রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গত রাতভর অবস্থান কর্মসূচি পালন করার পর এই মামলাটি দায়ের করা হয়।

২০২৩ সাল থেকে ইমরান রাওয়ালপিন্ডির ওই কারাগারটিতেই বন্দী। বৃহস্পতিবার অষ্টমবারের মতো তার সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় অবস্থান কর্মসূচি শুরু করেন দলের নেতা ও পরিবারের সদস্যরা।

এর আগে আলেমাসহ ইমরানের বোনেরা রাওয়ালপিন্ডির কারাগারের বাইরে একাধিকবার অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তখনো প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

ডনের প্রতিবেদন অনুসারে, আজ শুক্রবার সকালে পিটিআই নেতারা তাদের সর্বশেষ অবস্থান কর্মসূচি শেষ করেন। এরপর খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তারা এখন আইএইচসিতে যাবেন - যেখানে আলেমা আদালত অবমাননার আবেদন করেছেন।

মামলায় আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট আব্দুল গফুর আঞ্জুম ছাড়াও সদর বেরোনি স্টেশন হাউস অফিসের রাজা আইজাজ আজিম, স্বরাষ্ট্র সচিব ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ খুররম আগা এবং পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগের সচিব নূরুল আমিনকে বিবাদী করা হয়েছে।

ডনের কাছে পাওয়া আবেদনপত্রে বলা হয়েছে, আলেমা ‘তার ভাইয়ের চলমান কারাবাসের সময় সুস্থতা, আইনি অধিকার এবং মানবিক আচরণ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন।’

আবেদনে ২৪ মার্চ হাইকোর্টের আদেশের উল্লেখ করা হয়েছে, যেখানে আদালত ইমরানের জন্য সপ্তাহে দু’বার সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিল। অভিযোগে বলা হয়েছে, ‘এই সম্মানিত আদালতের প্রদত্ত আদেশগুলো ইচ্ছাকৃতভাবে বাস্তবায়ন না করার কারণে, বিশেষ করে কর্তৃপক্ষ মার্চ মাসে আদালতের নির্দেশ অনুসারে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়ার কারণে’ আলেমা আদালত অবমাননার মামলা শুরু করার আবেদন করেছেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না