বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অর্থনীতি | জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি চুক্তির আশা ম্লান হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। বুধবার (১২ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে প্রাপ্ত তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্র্যান্ড ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০ দশমিক ৮১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে।
একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবারে দুটি সূচকের দরই এক ডলারের বেশি বেড়ে গত ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ সমাপনী ছোঁয়ার পর এই নতুন মূল্যবৃদ্ধি ঘটে।
মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ার খবরের পরও সোমবার জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পায়। রয়টার্সের তথ্যে দেখা যাচ্ছে যে ওয়াশিংটন ও তেহরানের চুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকায় তেলের বাজারে ধারাবাহিকভাবে এই দরবৃদ্ধি বজায় রয়েছে।




বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান 