বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মধ্যপ্রাচ্য থেকে বিদায়ের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: গালিবাফ
মধ্যপ্রাচ্য থেকে বিদায়ের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: গালিবাফ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন এক আঞ্চলিক বাস্তবতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার দাবি, এই পরিবর্তনের ফলে এ অঞ্চলে বিদেশি পরাশক্তিগুলোর প্রভাব ক্রমেই কমে আসছে এবং যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনকভাবে সরে যাওয়ার পথ খুঁজছে।
বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ এসব কথা বলেন।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) শীর্ষ কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের কথাও উল্লেখ করেন তিনি। গালিবাফ বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি তাদের আত্মত্যাগের ফল।
২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় সোলেইমানি ও আল-মুহান্দিস নিহত হন।
গালিবাফ বলেন, মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা নতুন পরিস্থিতিতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে যাচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েলের ‘নদী থেকে সাগর পর্যন্ত’ আধিপত্য বিস্তারের যে পরিকল্পনা ছিল, সেটিও এখন বাস্তবতার বাইরে চলে গেছে।




২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ
হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ
তারেক রহমানকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী
ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প 