সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইন্দোনেশিয়ায় সেতু ধসে নিহত ৪, নিখোঁজ ৬
ইন্দোনেশিয়ায় সেতু ধসে নিহত ৪, নিখোঁজ ৬
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেংকুলুপ্রদেশে আকস্মিক বন্যায় একটি ঝুলন্ত সেতু ধসে চারজন নিহত হয়েছেন।নদী থেকে সাঁতরে ১৭ জন তীরে উঠে এলেও এ ঘটনায় অন্তত ছয়জন নিখোঁজ রয়েছেন। খবর সিনহুয়া।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রোববার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। প্রদেশটির কৌর জেলায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার পানির তোড়ে সেতুটি ধসে পড়ে ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় সেতুটি থেকে পড়ে যাওয়া ১৭ জন সাঁতরে তীরে উঠে এলেও নিখোঁজ আছেন আরও ছয়জন।
তাদের অনুসন্ধান ও উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ, উদ্ধারকর্মী এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।
ইন্দোনেশিয়ান আবহাওয়া অফিস বলছে, দেশটির বেশ কয়েকটি অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 