মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » ত্যাগীরা না থাকলে আ’লীগও থাকবে না- কাদের
ত্যাগীরা না থাকলে আ’লীগও থাকবে না- কাদের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:ত্যাগী নেতারা না থাকলে আওয়ামী লীগও থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার বিকালে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মিসভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, দলভারি করার জন্য সুবিধাবাদীদের দলে টানবেন না। ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দলকে শক্তিশালী করতে হবে। কারণ ত্যাগী নেতারাই দলকে বাঁচিয়ে রেখেছেন। তারা না থাকলে আওয়ামী লীগও থাকবে না।
সুতরাং হিংসা ও অহংকার পরিহার করে দলের জন্য ত্যাগী কর্মীদের কাছে বিনয়ী হয়ে কাজ করতে হবে।
বিএনপির রাজনীতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতিতে এখন ভাটা এসেছে। এই ভাটার রাজনীতি আর জমাতে পারবে না। কারণ তারা দেশকে দুর্নীতির শীর্ষে নিয়ে গেছেন। হাওয়া ভবনের রাজনীতি এই দেশের মানুষ আর গ্রহণ করবে না।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 