নৌকা দেবে শান্তি ও সচল ঢাকা : আতিকুল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘ আধুনিক পরিকল্পিত নগরী গড়তে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আপনারা ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন। কারণ, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। নৌকা দেবে শান্তি, নৌকা দেবে সচল ঢাকা।’
আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গলি থেকে নির্বাচনি প্রচার শুরুর আগে তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডের মানুষরা অবহেলায় দিন যাপন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী। তিনি বলেন, নতুন ১৮টি ওয়ার্ডে হবে স্বপ্নের বাজেট।
আতিকুল বলেন, নতুন ১৮টি ওয়ার্ডের মানুষরা অবেহলিত দিনযাপন করছে। একটু বৃষ্টি হলেই কোমর পানি হয়ে যায়, রাস্তাঘাটের অবস্থা খারাপ, কোনও খেলার মাঠ নেই। আমি দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। এই ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কোনও অফিস ছিল না। আমরা তা করেছি এবং নতুন ওয়ার্ডের রাস্তা ও এলইডি লাইটের প্ল্যান একনেকে অপেক্ষায় আছে। একনেকে নতুন ওয়ার্ডের জন্য ৪ হাজার ২০০ কোটি টাকার বাজেট গিয়েছে। স্বপ্নের বাজেট হবে নতুন ওয়ার্ডগুলোতে। নগরবিদদের করা ডিজাইন শেষ পর্যায়ে চলে এসেছে।





স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 