শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সবচেয়ে কম খরচে বিদেশ সফর ইমরান খানের!
সবচেয়ে কম খরচে বিদেশ সফর ইমরান খানের!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে নিজের অংশগ্রহণকে ‘সবচেয়ে সস্তায় সরকারি সফর’ আখ্যায়িত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান বলেন, তার সফরে স্পনসর করেছেন তার বন্ধু এবং ব্যবসায়ী ইকরাম শেঘাল ও ইমরান চৌধুরী।বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাভোসে এক অনুষ্ঠানে তিনি বলেন, তার এই সফরে আগের যেকোনো নেতার চেয়ে দশগুণ কম খরচ হয়েছে।-খবর ডন অনলাইনের
এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার সফরের কথা স্মরণ করে তিনি বলেন, তার ওই সফরে এক লাখ ৬০ হাজার ডলার খরচ হয়েছে।
এর আগে একই সফরে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির খরচ হয়েছিল ১৪ লাখ ডলার। যেখানে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের খরচ ছিল ১৩ লাখ ডলার। আর শহীদ কাখান আব্বাসির খরচ ছিল আট লাখ ডলার।
এসময় সাবেক সামরিক কর্মকর্তা ইকরাম শেঘালকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেট তারকা। দেশটিতে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর খরচ বহন করেছে একজন নাগরিক বা ব্যবসায়ী।
ইমরান খান বলেন, এর আগে মন্ত্রীদের ভোজ উৎসবে যেতে তিনি বাধা দিয়েছেন। যখনই তারা কোথাও যাওয়ার ইচ্ছার কথা বলেন, তখন সেই সফর দেশের জন্য ফলপ্রসূ কিছু বলে প্রমাণ না করার আগ পর্যন্ত তাতে আমি সায় দিই না।
এদিকে ইমরান খান বলেন, বিশ্ব আজ স্বীকার করে নিচ্ছে যে অধিকৃত কাশ্মীর ও ভারতে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী আদর্শ চাপিয়ে দেয়া হচ্ছে।
ব্রিটেনের বিখ্যাত সাময়িকী ইকনোমিস্টের একটি প্রচ্ছদ ছবি দিয়ে টুইটারে তিনি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্যাসিবাদী আদর্শই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি।-খবর এক্সপ্রেস ট্রিবিউনের
মোদির ফ্যাসিবাদের কারণে কাশ্মীরের ৮০ লাখ ও ভারতের মুসলমানরা ভোগান্তিতে রয়েছে বলেও উল্লেখ করেন ইমরান খান।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 