শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আসলে চীনা নাগরিকদের ১৪ দিন ‘গৃহবন্দি’ থাকতে হবে
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আসলে চীনা নাগরিকদের ১৪ দিন ‘গৃহবন্দি’ থাকতে হবে
১৩৩৫ বার পঠিত
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে আসলে চীনা নাগরিকদের ১৪ দিন ‘গৃহবন্দি’ থাকতে হবে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে প্রবেশের পর চীনা নাগরিকদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন বাসায় অবস্থান করতে হবে।ইমিগ্রেশন পার হওয়ার আগেই তাদের কাছ থেকে নাম ও ঠিকানাসহ বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে এবং তিনি নিজে থেকেই দুই সপ্তাহ বাসা থেকে বের হবেন না এই মর্মে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার গতিবিধি নজরদারি করা হবে। অঙ্গীকারনামা ভঙ্গ করলে ওই চীনা নাগরিকের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। নভেল করোনাভাইরাস প্রতিরোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চীনা নাগরিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে। আজ বা আগামীকাল মঙ্গলবারের মধ্যে অঙ্গীকারনামা সংগ্রহের নতুন নিয়ম চালু হবে বলে সূত্র জানায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি রাত পর্যন্ত চীনা ও বাংলাদেশের সর্বমোট ৫ হাজার ৮৩৮ জন নাগরিক বাংলাদেশে ফিরে এসেছেন। আজ (সোমবার) সকালে চীন থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন আরও ১১৪ জন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন বিভিন্ন ফ্লাইটে ১২ থেকে ১৩ হাজার যাত্রী প্রবেশ করেন। বর্তমানে করোনাভাইরাস শুধু চীনেই সীমাবদ্ধ নেই, বিশ্বের বিভিন্ন দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।

এ কারণে শুধু চীন থেকে আসা ৪টি ফ্লাইটই নয়, করোনাভাইরাস প্রতিরোধে সব ফ্লাইটের যাত্রীদের বিশেষ করে চীনা নাগরিকদের ওপর সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজন বলে মন্তব্য করেছেন রোগ তত্ত্ব ও স্বাস্থ্যবিশেষজ্ঞরা।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদফতরের একজন শীর্ষ কর্মকর্তা জানান, চীনা নাগরিকদের দুই সপ্তাহ স্বেচ্ছায় বাসায় অবস্থানের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মুক্ত রাখার নতুন ধারণাটি চীন সরকারের মাধ্যমে জেনেছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশের চীন দূতাবাস সূত্রে জানতে পেরেছে, বর্তমানে চীনে তাদের নাগরিকদের কাছ থেকে দুই সপ্তাহ বাসায় অবস্থানের অঙ্গীকারনামা নেয়া হচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি কমে যাবে বলে তারা মনে করছে।স্বাস্থ্য অধিদফতরের শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত সহকারী পরিচালক ডাক্তার শাহরিয়ার সাজ্জাদের কাছে নতুন এ উদ্যোগের কথা জানতে চাইলে তিনি বলেন, নভেল করোনাভাইরাস প্রতিরোধে চীনা নাগরিকদের স্বেচ্ছায় দুই সপ্তাহ বাসায় অবস্থানের ব্যাপারে অঙ্গীকারনামা নেয়ার সরকারি সিদ্ধান্তের কথা তিনি নিজেও শুনেছেন। তবে এখনও অঙ্গীকারনামার ছাপানো ফরম হাতে পাননি। আজ বিকেল নগদ ফরমম হাতে পেলেই নতুন নিয়ম চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর অনুযায়ী চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে ।রোববার মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৬ জনই ভাইরাসের উৎসস্থল হুবেই প্রদেশের। সেখানে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ৩৫০ জন।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প