৩৯তম বিসিএসে নন-ক্যাডারের ফল প্রকাশ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ৩৯তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নন-ক্যাডারের ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫৬৪ জনকে বিভিন্ন দফতর-সংস্থায় প্রথম শ্রেণির পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।বুধবার পিএসসি থেকে এ ফলাফল প্রকাশ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৯তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে এমবিবিএস ডিগ্রিধারী নন-ক্যাডার প্রথম শ্রেণির (নবম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশ করা হয়েছে।
বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ (সংশোধিত বিধিমালা-২০১৪) বিধান অনুযায়ী সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বিসিএসে অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের/পদসমূহের নিয়োগবিধির শর্তের ভিত্তিতে বুধবার অনুষ্ঠিত কমিশনের বিশেষ সভায় ৫৬৪ জন প্রার্থীকে ৩৯তম বিসিএস নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে।
এ ফলাফল কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।





নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 