রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ১৪ দিন পরিবারের কাছে ফিরলেন চীন ফেরত বাংলাদেশিরা
১৪ দিন পরিবারের কাছে ফিরলেন চীন ফেরত বাংলাদেশিরা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: অবশেষে পরিবারের কাছে ফিরলেন রাজধানীর ঢাকার আশকোনা হজ ক্যাম্পে থাকা চীনফেরত ২১২ জন। ক্যাম্পে থাকা আরও ১০০ জন ফিরবেন আজ রবিবার।গতকাল রাতে তাদের ফাইনাল মেডিকেল চেকআপ শেষে পরিবারের কাছে যাবার অনুমতি দেওয়া হয়। এরআগে, বিকেল ৫টায় তাদের কোয়ারেন্টাইন শেষ হয়।
এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, চীনফেরত ৩১২ জনকে সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা স্বস্তির বিষয়। এছাড়া উহানে অবস্থানকারী বাংলাদেশিরা নিরাপদেই আছেন বলেও জানান তিনি।
পরিবারের কাছে ফেরার সময় কোয়ারেন্টানে থাকা ব্যক্তিরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেইসাথে উহানে থাকা বাকি প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আবেদন জানান।
অন্যদিকে, কোয়ারেন্টাইনে থাকা ৩১২ জন নিজ নিজ বাড়িতে ফিরে যাবার পরও তাদের সাথে যোগাযোগ রাখবে বলে জানায় আইইডিসিআর।
এরআগে, সকালে ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, এখন পর্যন্ত ৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, কারো দেহেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 