স্বাধীনভাবে কাজ করছে না দুদক- টিআইবি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) কাগজে কলমে স্বাধীন হলেও বাস্তবে স্বাধীনভাবে কাজ করছে না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।আজ দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন টিআইবির এই নির্বাহী পরিচালক। এসময় তিনি আরও বলেন, ছোট দুর্নীতিবাজদের ধরতে দুদকের মনোযোগ বেশি। কিন্তু দুদক বড় ধরনের দুর্নীতির ক্ষেতে পদক্ষেপ গ্রহণ করছে না।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ব্যাংক খাতের দুর্নীতি, সম্পদ আত্মসাতের মামলা ও তদন্তের ক্ষেত্রে দুদকের দক্ষতার ঘাটতি রয়েছে। অনুসন্ধান ও তদন্ত কাজে দায়িত্বপ্রাপ্ত দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও দায়িত্ব অবহেলার অভিযোগও উঠেছে প্রতিবেদনে।
সরকারি কর্মচারীদের গ্রেফতারের পূর্বে সরকারের অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের আইনকে খর্ব করে। এছাড়াও এই আইনটি বৈষম্যমূলক ও অসাংবিধানিক। এই আইন আদালত কর্তৃক প্রত্যাখ্যাত হবে আশা করেন তিনি।
দুদকের ওপর একটি ফলো-আপ গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে টিআইবি। গবেষণাপত্র তুলে ধরেন টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার শাম্মী লায়লা ইসলাম ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা এম আকরাম।





স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 