প্রেমের টানে ইতালির তরুণী লক্ষ্মীপুরে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:সুদূর ইতালি ছেড়ে বাংলাদেশি যুবকের প্রেমে পড়ে দেশ ছেড়েছেন ইতালিয় এক তরুণী। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশি তরুণ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মো. ইকবাল হোসেনের (২৭) প্রেমের টানে ইতালি থেকে ছুটে এসেছেন এই তরুণী। ভালোবেসে বিয়েও করেছেন দু’জন। ইসলাম ধর্ম গ্রহণ করে হয়েছেন খাদিজা আক্তার (১৯)। এ সংবাদ শুনে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তাদের দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছে বহু মানুষ। ইকবাল উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের ওসমান আলী পাটোয়ারী বাড়ীর আক্তার হোসেনের ছেলে।
ইকবাল জানান, প্রায় ৬ বছর আগে ইতালিতে চাকুরির সুবাদে খাদিজার সঙ্গে পরিচয় ও প্রেম হয় তাঁর। এরপর ইকবাল বাংলাদেশে চলে আসলেও ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ইকবালের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিল ওই তরুণী।
ইকবাল আরও জানান, সম্পর্ক চলাকালীন সময়ে কাগজপত্রের কিছু সমস্যার কারণে তিনি ইতালিতে যেতে না পারলে গত বৃহস্পতিবার রাতে খাদিজা লক্ষ্মীপুরের রায়পুরে তাদের গ্রামের বাড়ীতে আসলে ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। ইকবাল বলেন, ভাষাগত কিছু সমস্যা থাকলেও বাঙালি নারীর মতোই স্বাভাবিকভাবে সব কাজ করছেন খাদিজা, পরছেন বাঙালি পোশাকও।
নববধূ খাদিজা জানান, বাংলাদেশর সংস্কৃতি ও পরিবেশ তার অনেক ভালো লেগেছে। একইসাথে ইকবালের প্রতি তার অগাধ ভালোবাসার কথাও জানান। সেইসাথে তাদের জন্য সবার নিকট দোয়া প্রার্থনাও করেন।





রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন 