শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » অনুমতি না মেলায় সমাবেশ বাতিল করে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি
অনুমতি না মেলায় সমাবেশ বাতিল করে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে পূর্বঘোষিত নয়াপল্টনের বিক্ষোভ সমাবেশ বাতিল করেছে দলটি। এর পরিবর্তে রবিবার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ শনিবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান।এ সময় রিজভী বলেন, খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে আমরা যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলাম সেটা সারাদেশের জেলা শহরে পালিত হচ্ছে। ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এই কর্মসূচি হওয়ার কথা থাকলেও পুলিশ অনুমতি দেয়নি। তারা তীব্র বাধার সৃষ্টি করছে। নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসতে পারছে না। এর প্রতিবাদে রোববার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এছাড়া বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা শহরে সোমবার মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন রিজভী।




মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প 