শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক » যুক্তরাষ্ট্র-তালেবান ঐতিহাসিক শান্তিচুক্তি বৈঠকে ভারত
যুক্তরাষ্ট্র-তালেবান ঐতিহাসিক শান্তিচুক্তি বৈঠকে ভারত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ২০০১ সালে নিউ ইয়র্কে আত্মঘাতী জঙ্গি হামলার পরে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা। তারপর কেটে গেছে ১৯ বছর। টানা যুদ্ধে দু’পক্ষেই ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল। এরপর শনিবার শান্তিচুক্তি সই করছে দু’পক্ষ। ঐতিহাসিক এ বৈঠকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে ভারতও। খবর দ্য ওয়ালের।এদিন কাতারের রাজধানী দোহায় দু’পক্ষের শান্তিচুক্তি স্বাক্ষরিত হবে। এর পরে দফায় দফায় আফগানিস্তান থেকে ফিরিয়ে আনা হবে কয়েক হাজার সৈন্য। অন্যদিকে তালেবান আফগানিস্তানের সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা চালাবে যাতে দেশে স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব হয়।
১৯ বছরের যুদ্ধে ২৩৫২ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। এই প্রথমবার তালেবান-আমেরিকা আলোচনায় উপস্থিত থাকছে ভারত। ভারত বরাবরই মনে করে, তালেবানের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে কোনও সমঝোতায় আসা উচিত নয়। কিন্তু গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সম্পর্কে আলোচনা করেন। ট্রাম্প জানান, শান্তিচুক্তি নিয়ে সকলেই খুশি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 