বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » এরদোগানকে গালাগাল, তুরস্কের পার্লামেন্টে ঘুসাঘুসি!
এরদোগানকে গালাগাল, তুরস্কের পার্লামেন্টে ঘুসাঘুসি!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিরোধী দলীয় এক আইনপ্রণেতা বক্তৃতায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় বুধবার তুরস্কের পার্লামেন্টে ঘুসাঘুসির ঘটনা ঘটেছে।এরদোগান সিরিয়ায় নিহত তুর্কিশ সেনাদের প্রতি অসম্মান করেছেন বলে অভিযোগ করেন ওই এমপি।
কয়েক ডজন পার্লামেন্ট সদস্য ওই কলহে যোগ দেন। কেউ কেউ ডেস্কের ওপর উঠে বিরোধীপক্ষকে ঘুসি মারেন। কেউ মারামারি থামানোরও চেষ্টা করেন।
হৈচৈ ও উত্তেজনার একটি ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে। মারামারির সময় কয়েকজন আইনপ্রণেতা মাটিতে পড়ে যান।
বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টির আইনপ্রণেতা এনজিন ওজকোক বলেন, সংবাদ সম্মেলন ও টুইটারে সিরিয়ায় নিহত সেনাদের প্রতি অবমাননা করেছেন এরদোগান।
কাজেই প্রেসিডেন্টকে মর্যাদাহীন, জঘন্য, নীচ ও বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেন ওই এমপি।
এছাড়াও তিনি বলেন, তুর্কি পরিবারের সন্তানদের যখন যুদ্ধে পাঠানো হচ্ছে, তখন এরদোগানের নিজের সন্তানরা দীর্ঘমেয়াদী সামরিক সেবার বিষয়টি এড়িয়ে গেছেন।
এর আগে দলীয় লোকদের সামনে দেয়া ভাষণে এরদোগান বলেন, সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশে তুর্কি সামরিক বাহিনীর লড়াই নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দল মর্যাদাহীন, নীচ ও বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে।
তুর্কি পার্লামেন্টের স্পিকার বিবৃতিতে বিরোধী দলীয় আইনপ্রণেতাদের এমন আচরণের নিন্দা জানিয়েছেন। এছাড়া প্রেসিডেন্টকে অপমান করায় একটি তদন্তও শুরু করেছেন কৌঁসুলিরা।
সিরীয় বিদ্রোহীদের সর্বশেষ আস্তানায় অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৯ জন তুর্কি সেনা নিহত হয়েছেন। সেখানে রুশ-সমর্থিত সরকারি বাহিনী প্রায় দশ লাখ লোককে নিরাপত্তার খোঁজে তুরস্কের সীমান্তের দিকে ধাবিত হতে বাধ্য করেছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 