শুক্রবার, ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো
করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:আবির্ভাবের মাত্র ৩ মাসের মাথায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো।শুক্রবার (মার্চ ২০) যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই লাখের কাছাকাছি বলেও জানিয়েছে জন হপকিন্স।
জন হপকিন্স শুরু থেকেই করোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে আসছে। তাদের দেওয়া সর্বশেষ তথ্য মতে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ৩০ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৫১৭। এছাড়া এ ভাইরাস থেকে এখন পর্যন্ত সেরে উঠেছেন ৮৬ হাজারেরও বেশি মানুষ।
এখন পর্যন্ত বিশ্বের ১৬০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনা। কেবলমাত্র জনমানবহীন অ্যান্টার্কটিকা বাদে আর সব মহাদেশই এর কবলে পড়েছে। রক্ষা পাচ্ছে না বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোও। করোনা মোকাবিলায় দুনিয়াব্যাপী আগ্রাসী পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 