শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ১০ টাকা দরে চাল কার্যক্রম স্থগিত
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ১০ টাকা দরে চাল কার্যক্রম স্থগিত
১৭২২ বার পঠিত
সোমবার, ১৩ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ টাকা দরে চাল কার্যক্রম স্থগিত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা:বাংলাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী চালু হওয়া ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম স্থগিত করেছে সরকার।

এই চাল কিনতে দীর্ঘ লাইন পড়ে যায় এবং তাতে করোনাভাইরাস বিস্তারের শঙ্কা বাড়ে বলে এই কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে বলে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম জানিয়েছেন।

সোমবার তিনি বলেন, “এই চাল কিনতে কোনো ধরনের কার্ডের বাধ্যবাধকতা না রাখায় অনেক মানুষ চাল কিনতে ভিড় জমাচ্ছিলেন। এর মাধ্যমে করোনাভাইসার ছড়িয়ে পড়তে পারে। তাই আপাতত এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।”

পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে এই বিশেষ ওএমএস কার্যক্রম আবার শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ২৬ মার্চ থেকে দেশের সব অফিস-আদালত এবং যানবাহন চলাচল বন্ধ। সরকারের ভাষায় এই ‘সাধারণ ছুটিতে’ মানুষের ঘরবন্দি দশা চলবে অন্তত ২৫ এপ্রিল পর্যন্ত।

এই সময় বিশেষ প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। ফলে বেশিরভাগ শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।

এই প্রেক্ষাপটে গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওএমএস খাতে ভোক্তা পর্যায়ে ৩০ টাকা কেজি দরের চালের দাম ১০ টাকা নির্ধারণের ঘোষণা দেন। পরে খাদ্য মন্ত্রণালয় বিশেষ ওএমএসের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু করে।

সপ্তাহে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই চাল বিক্রি চলছিল। একজন ভোক্তা সপ্তাহে একবার পাঁচ কেজি চাল কিনতে পারতেন।

তবে দেশের বিভিন্ন অঞ্চলে এই চাল কালোবাজারে বিক্রি এবং কয়েকটি জায়গায় আত্মসাৎ করে চালসহ কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন।

খাদ্য সচিব জানান, মহানগরে বিশেষ ওএমএস কার্যক্রম গত ৫ এপ্রিল এবং সারা দেশে ৭ এপ্রিল শুরু হয়ে দুই দিন করে চলে।

“মহানগরীতে দুই দিন এই চাল বিক্রির পর ঢাকা ও নারায়ণগঞ্জে বিক্রি বন্ধ রাখা হয়। এরপর যখন মফস্বলে বিক্রি করতে যাই তখন দেখলাম অনেক গ্যাদারিং হয়। যিনি আজকে কিনছেনে তিনি পরের দিনও কিনতে আসছেন।”

বর্তমানে সরকারের পক্ষ থেকে এখন ত্রাণ বিতরণের পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচিতে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির কার্যক্রম অব্যাহত থাকায় কারও চালের অভাব নেই বলে দাবি করেন খাদ্য সচিব নাজমানারা।

তিনি বলেন, “করোনাভাইরাস দ্রুত ছড়ানোর সম্ভাবনা এবং যেহেতু অন্যভাবে চাল দেওয়া হচ্ছে, তাই এটার মিস ইউজ হওয়ারও সম্ভবনা থাকে। বিভিন্ন জায়গায় মিস ইউজও হয়েছে, এজন্য এটা সাময়িকভাবে বন্ধ রেখেছি। যখন প্রয়োজন হবে তখন চালু করব।”

ওএমএসের চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশেষ ওএমএসে সেই চাল ১০ টাকা কেজিতে বিক্রি শুরু করেছিল সরকার। ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল কিনতে কোনো কার্ড লাগে না। তবে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল কিনতে কার্ডের প্রয়োজন হয়।

সেই প্রসঙ্গ তুলে খাদ্য সচিব বলেন, “বিশেষ ওএমএস পরিচালনায় নীতিমালায় কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করা হলেও পরে তা বাদ দেওয়া হয়েছিল। কারণ এখন কার্ড করতে গেলে কর্মহীনদের কষ্ট হবে। তবে এই কার্ড তুলে দেওয়ায় গ্যাদারিংটা এমনভাবে হয়ে যাচ্ছে রোগটা ছড়িয়ে যাওয়ার সম্ভবনা থাকে। আবার হিসেবও থাকছে না, কে কিনছে, কেউ হয়ত পাচ্ছে না, আবার কেউ প্রতিদিন কিনছেন।

“এখানে বড় সমস্যাটা হয় অনেক বড় লাইন হয়ে যায়। যতটুকু চাল বিতরণের জন্য আনা হয় তার থেকে অনেক বেশি লোক জড়ো হয়।”

সচিব নাজমানারা বলেন,কর্মহীনদের তালিকা হলে কার্ডের মাধ্যমে বিশেষ ওএমএস কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেন। তবে কীভাবে এবং কবে থেকে শুরু করব এখনও সেই সিদ্ধান্ত হয়নি। মিস ইউজ ছাড়া এটা কীভাবে বিতরণ করা যায় সেই উপায় বের করব।”



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না