শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বৈশাখে:পান্তা-ইলিশ কেনায় আগ্রহ নেই ক্রেতাদের
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বৈশাখে:পান্তা-ইলিশ কেনায় আগ্রহ নেই ক্রেতাদের
১০৩৮ বার পঠিত
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈশাখে:পান্তা-ইলিশ কেনায় আগ্রহ নেই ক্রেতাদের

---বিবিসি২৪নিউ,বিশেষ প্রতিবেদক,ঢাকা: ‘বৈশাখ মানে পান্তা ইলিশ’ প্রতি বছর পহেলা বৈশাখের আগে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ‘বৈশাখে পান্তা ইলিশ’ এড়িয়ে চলতে বলেন। যদিও এটা অফিসিয়াল না তবে ইলিশ প্রজননের কথা ভেবেই এটা বলা হয়। এরপরও কে শোনে কার কথা, বাজারে হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা। সুযোগ বুঝে বিক্রেতাও কয়েকগুণ দাম বাড়িয়ে দেন ইলিশের।

তবে এবারই প্রথম, যেখানে বাজারে সব ধরনের (ছোট, বড়) ইলিশ থাকলেও ক্রেতা ছিলো না। অনেক বিক্রেতা বড় ইলিশ পূর্ব থেকে হিমায়িত করে রেখেছিলেন ‘বৈশাখের বাজার ধরতে’। সেটা আর হলো না। ইলিশের দাম তেমন না বাড়লেও ক্রেতার আগমন ছিলো না বললেই চলে।

বিক্রেতারা বলছেন, গত ১০/১৫ দিন ধরে বরফ দিয়ে মাছ হিমায়িত করে রাখলেও এখন বরফের দামও উঠবে না। মাছ কেনায় ক্রেতার আগ্রহ নেই। এজন্য তারা করোনা ভাইরাসকে (কভিড-১৯) দায়ি করছেন।

আর ক্রেতারা বলছেন, মানুষের আনন্দ যেমন করোনা কেড়েছে, তেমনি বিক্রেতাও মাছের দাম বাড়িয়ে দিয়েছেন। দামের কথা মাথায় রেখে অনেকে আগেই ইলিশ কিনে রেখেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর খিলগাঁও, মতিঝিল টিঅ্যান্ডটি, কমলাপুর ও ফকিরাপুল বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, এ বাজারগুলোতে ক্রেতা না থাকায় আড্ডায় সময় কাটান অনেকেই। তারা বলছেন, এবারের মৌসুম তাদের জন্য ‘লোকসানি।’ বাজারে ক্রেতা নাই, কিছু ক্রেতা থাকলেও তাদের চাহিদা নেই মোটেও।

এসব বাজারে বছরের একই সময়ের (অন্য বছরের বৈশাখ) তুলনায় সামান্যই দাম বেড়েছে ইলিশের। বর্তমানে প্রতি এক কেজি ওজনের ইলিশ ১১৫০ থেকে ১২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, প্রতি ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১০৬০ টাকা, ৭৫০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা কেজিদরে, প্রতি ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজিদরে। আর জাটকা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজিদরে।

ইলিশ মাছ। অথচ এক সপ্তাহ আগে এসব বাজারে প্রতি এক কেজি ওজনের ইলিশ ১০৫০ থেকে ১১০০ টাকা কেজিদরে, প্রতি ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮৫০ টাকা, ৭৫০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭৫০ টাকা কেজিদরে, প্রতি ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিদরে। আর জাটকা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিদরে।
উৎসব হিসেবে ইলিশের দাম না বাড়লেও করোনা ভাইরাসকে এজন্য দায়ী করছেন বিক্রেতারা। তারা বলছেন, করোনা ভাইরাসের কারণে ক্রেতারা বাজারমুখি হচ্ছেন না।

সাহাদাৎ হোসেন ১৫ বছর ধরে মতিঝিলে মাছ বিক্রি করেন। তিনি বলেন, আমার ব্যবসাকালে মৌসুম বাজার এতো খারাপ (কম দাম) কখনও দেখিনি। এবার বাজারে ক্রেতাই নেই। যারা আসছেন তাদের মাছের প্রতি আগ্রহ নেই।

হাসান নামে অপর এক মাছ বিক্রেতা বলেন, করোনা ভাইরাসের কারণে ব্যবসা মন্দা। বাজারে ক্রেতারা আসতে ভয় পাচ্ছেন। অনেকে মনে করছেন উৎসব নেই ইলিশ খাবো কেনো। অনেক ব্যবসায়ী গত ১০/১৫ দিন ধরে বরফ দিয়ে মাছি হিমায়িত করে রেখেছিলেন তাদের বরফের দামও উঠবে না।

মাসুম নামে খিলগাঁও বাজারের এক ক্রেতা বলেন, আমি চার দিন পর বাজার করতে এসেছি। করোনা ভাইরাসের কারণে এখন বাজার-ঘাটে বের হয় না।

মাছ কেনা প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই ইলিশ কিনে রেখেছেন, এদিন খাওয়ার জন্য। তাই এখন আর মাছ কেনার প্রতি আগ্রহ নেই।কারণ এসময় বিক্রেতারা মাছের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন।



এ পাতার আরও খবর

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’