মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনা নতুন শনাক্ত ৪৩৪ জন, মৃত্যু ৯
বাংলাদেশে করোনা নতুন শনাক্ত ৪৩৪ জন, মৃত্যু ৯
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা : বাংলাদেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৩৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৯ জনের। এনিয়ে দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৮২ জনে। মোট মৃত্যু ১১০।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫৭৮টি। সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৭ জন।
আরও পড়ুন>>>৪৫ দিনে ৩ হাজার ছাড়ালো করোনায় আক্রান্তের সংখ্যা
তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৯ জন। এদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৪ জন। এদের বয়স বিশ্লেষণের ক্ষেত্রে ৬০ বছরের অধিক বয়সের রয়েছে তিন জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে রয়েছেন তিন জন।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৯ জন। মোট আইসোলেশনে আছেন ৭৬৫ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে এসেছেন ৪ হাজার ১৬৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ১ হাজার ৪২৪ জন। মোট কোযারেন্টিনে এসেছেন ৫ হাজার ৫৯২ জন।




বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ 