ইরান ও রাশিয়ার সহযোগিতা শক্তিশালী হচ্ছে
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক,প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় তেহরান ও মস্কো পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারে। ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা দ্বিপক্ষীয় সহযোগিতা আরো শক্তিশালী করার পাশাপাশি দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সবগুলো চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। দুই প্রেসিডেন্ট মঙ্গলবার এক টেলিফোন সংলাপে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার এ আগ্রহ প্রকাশ করেন।
এ সময় প্রেসিডেন্ট রুহানি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় তেহরান ও মস্কো পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারে। তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা এবং ইরানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে ঋণ দেয়ার বিষয়টি আমেরিকার বাধার কারণে আটকে যাওয়ার কথা তুলে ধরেন।
প্রেসিডেন্ট রুহানি বলেন, করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের প্রতিটি দেশ কঠিন সমস্যার মধ্যে রয়েছে এবং এ পরিস্থিতিতে বন্ধুপ্রতীম দেশগুলোর উচিত নিজেদের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করা।
টেলিফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, পশ্চিমা দেশগুলো মুখে মানবাধিকারের বুলি আওড়ালেও বাস্তবে তার উল্টো আচরণ করে। তিনি বলেন, বর্তমান কঠিন আন্তর্জাতিক পরিস্থিতিতে তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার বিকল্প নেই।





নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 