বুধবার, ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সিরিয়ায় তেল ট্যাংকারে হামলায় নিহত ৪০
সিরিয়ায় তেল ট্যাংকারে হামলায় নিহত ৪০
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে তেল ট্যাংকার হামলায় অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত ও ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শহরটির একটি ব্যস্ত সড়কে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও তুরস্কের দাবি, এর সঙ্গে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) জড়িত। ওয়াইপিজি নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রশাখা বলে জানিয়েছে আঙ্কারা।
১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে পিকেকে। তুরস্ক ও অনেক পশ্চিমা দেশই তাদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে মনে করে।
সিরিয়ান কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবারের হামলায় তেলের ট্যাংকারটির পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ও দোকান পুড়ে গেছে। এসময় ঘটনাস্থলের বেশিরভাগ মানুষ দগ্ধ হয়ে মারা গেছেন, অনেকেই গাড়িতে আটকা অবস্থাতেই পুড়ে গেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 