বাংলাদেশে আবারও বাড়ছে সাধারণ ছুটি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা:বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়তে থাকায় ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
করোনাভাইরাসের মহামারি ঠেকাতে বাংলাদেশে ২৬শে মার্চ থেকে চলতে থাকা সাধারণ ছুটি ১৬ই মে পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
তবে ছুটির ঘোষণা জানিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপণ সোমবার জারি করা হতে পারে বলে জানান করেন ঐ কর্মকর্তা।১৬ই মে বৃহস্পতিবার হওয়ায় কার্যত এই ছুটি শেষ হবে ১৬ই মে।
মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, সাধারণ ছুটি বলা হলেও এই সময়ে এক জেলা থেকে অন্য জেলায় মানুষজন যেন যাতায়াত করতে না পারে, তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেয়া হতে পারে এই ছুটির প্রজ্ঞাপণে।
গত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকা থেকে লঞ্চ ও ফেরিতে করে কলকারখানা শ্রমিকদের তাদের কর্মক্ষেত্রের দিকে ফেরার ঘটনা নজরে আসার পর এসব নির্দেশনা যোগ করা হচ্ছে বলে জানা যায়।





কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
রোহিঙ্গারা ‘রাখাইনের বাঙালি: মিয়ানমারের বিবৃতি?
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট: বাসাবাড়ি ও গাড়িতে হাহাকার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস 