বৃহস্পতিবার, ২১ মে ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | স্বাস্থ্যকথা » বাংলাদেশে একদিনে প্রায় ১৮শ রোগী শনাক্ত, মৃত্যু ২২
বাংলাদেশে একদিনে প্রায় ১৮শ রোগী শনাক্ত, মৃত্যু ২২
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা :বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১৭৭৩ জন। এনিয়ে মোট আক্রান্ত হলো ২৮৫১১ জন।
এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২২ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪০৮ জন হলো। গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় দিনের মতো দশ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত সব মিলে নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ১৪ হাজারের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
কোন বিভাগে কত জন মারা গেলেন:
ঢাকায় ১০ জন
চট্টগ্রামে ৮ জন
সিলেটে ৩ জন
ময়মনসিংহে ১ জন
যারা মারা গেছেন তাদের বয়স কত?
১১ থেকে ২০ বছর বয়সী - ২ জন
৩১ থেকে ৪০ বছর বয়সী - ১ জন
৪১ থেকে ৫০ বছর বয়সী - ২ জন
৫১ থৈকে ৬০ বছর বয়সী - ১০ জন
৭১ থেকে ৮০ বছর বয়সী - ২ জন
৮১ থেকে ৯০ বছর বয়সী - ২ জন
৬১ থেকে ৭০ বছর বয়সী - ৩ জন
যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৯ জন পুরুষ, তিন জন নারী।
এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন। বাড়িতে বসে মৃত্যু হয়েছে ৫ জনের। আর আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
বাংলাদেশে গত চব্বিশ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ৩৯৫ জন। মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি।




৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম 