শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ৯ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » ঢাকার ‘তিন হাসপাতাল ঘুরে’ মারা গেলেন অর্থপেডিক চিকিৎক
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » ঢাকার ‘তিন হাসপাতাল ঘুরে’ মারা গেলেন অর্থপেডিক চিকিৎক
১৫১৬ বার পঠিত
মঙ্গলবার, ৯ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকার ‘তিন হাসপাতাল ঘুরে’ মারা গেলেন অর্থপেডিক চিকিৎক

---বিবিসি২৪নিউজ,বরিশাল প্রতিনিধি : ‘করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানী ঢাকার তিন হাসপাতাল ঘুরে’ মারা গেছেন বরিশালের একজন অর্থপেডিক সার্জন আনোয়ার।

আনোয়ার হোসেন নামে এই চিকিৎসক সোমবার রাত পৌনে ৩টায় ঢাকার বাড্ডা এলাকায় বেসরকারি এএমজেড হাসপাতালে আইসিইউতে নেওয়ার পর মারা যান বলে তার ছোট ভাই দেলোয়ার হোসেন জানিয়েছেন।

বরিশালের বেসরকারি রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ছিলেন অর্থপেডিক সার্জন আনোয়ার।

তার ভাই দেলোয়ার বলেন, আনোয়ার রোববার রাতে প্রথম অসুস্থবোধ করেন। সোমবার সকাল থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় বিকেলে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। প্রথমে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। কিন্তু বেড খালি না থাকায় ফিরে যেতে হয়।

“এরপর নেওয়া হয় সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও একই অবস্থা। এদিকে তার অবস্থার দ্রুত অবনতি হয়।”

পরে তাকে ঢাকার বাড্ডা এলাকায় এএমজেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে মারা যান আনোয়ার।

দেলোয়ার জানান, মহামারীর মধ্যে আনোয়ার নিজে রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন। রোববার রাতে অপারেশন থিয়েটারে চিকিৎসা কাজে থাকার সময় তিনি প্রথম অসুস্থবোধ করেন।

আনোয়ারের পারিবারিক বন্ধু আইনজীবী লস্কর নূরুল হক বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন, আনোয়ারের করোনাভাইরাসের উপসর্গ ছিল। তার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে শের-ই বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।”

মঙ্গলবার সকালে স্বাস্থ্যবিধি মেনে রাহাত-আনোয়ার হাসপাতালের সামনে এই চিকিৎসকের জানাজা হয়। দুপুরে গ্রামের বাড়ি ঝালকাঠীর বিনয়কাঠী ইউনিয়নের নাকতা গ্রামে আবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে আইনজীবী লস্কর জানান।
জানাজা ও দাফনে কোয়ান্টাম ফাউন্ডেশন সহযোগিতা করছে বলে জানিয়েছেন তিনি।



আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ