রবিবার, ৫ জুলাই ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » খাবারের মাধ্যমে কোভিড-১৯ সংক্রমিত হয় না
খাবারের মাধ্যমে কোভিড-১৯ সংক্রমিত হয় না
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, খাবারের মাধ্যমে কোভিড-১৯ সংক্রমিত হয় না। রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘খাবারের মাধ্যমে করোনা সংক্রমিত হয় না। তবে খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য বাহিত রোগ প্রতিরোধের জন্য ৫টি বিষয় অনুসরণ করতে হবে। সর্বস্তরে পরিচ্ছন্নতা বজায় রাখা, কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখা, ভালো ভাবে সেদ্ধ করে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাবার সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য কাঁচামাল ব্যবহার করা। তবে সব স্তরে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
অধ্যাপক নাসিমা সুলতানা সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, বিভিন্ন ধরনের টাটকা শাক-সবজি, ফল, পূর্ণ শস্যদানা সমৃদ্ধ খাবার বিভিন্ন প্রকার ডাল এবং শিম জাতীয় খাবারের পাশপাশি মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খেতে হবে।
শিশু খাদ্যের বিষয়ে তিনি বলেন, শূন্য থেকে ৬ মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই যথেষ্ট। কারণ মায়ের বুকের দুধ থেকে শিশুর সবধরনের পুষ্টি এবং পানি পেয়ে থাকে। শিশুর বয়স ৬ মাসের পর মায়ের দুধের পাশাপাশি পূর্ণ নিরাপদ পুষ্টিসম্পন্ন বয়স উপযোগী খাবার দিতে হবে এবং ২ বছর পর্যন্ত অবশ্যই বুকের দুধ পান করাতে হবে। মায়ের বুকের দুধের মাধ্যমে করোনা সংক্রমিত হয় না। তবে মা করোনা বিষয়ক সাস্থ্যবিধি মেনে চলবেন।




রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান 