সোমবার, ৬ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপে মাদক পাচার করে মার্কিন সেনারা: রাশিয়া
ইউরোপে মাদক পাচার করে মার্কিন সেনারা: রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনারা কয়েকটি ইউরোপীয় দেশে মাদক পাচার করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। আফগানিস্তান বিষয়ক বিশেষ রুশ প্রতিনিধি জামির কাবুলোভ রুশ বার্তা সংস্থা ‘তাস’কে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন।
তিনি বলেন, “যেসব মার্কিন গোয়েন্দা কর্মকর্তা আমাদেরকে অভিযুক্ত করেন তারা নিজেরা মাদক চোরাকারবারিতে জড়িত।তাদের বিমানগুলো আফগানিস্তানের কান্দাহার বা বাগরাম বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং জার্মানি ও রুমানিয়াসহ তাদের যেখানে খুশি সেখানে চলে যায়।এসব বিমানে কখনোই কোন তল্লাশি চালানো হয় না।” এসব বিমানে করে আফগানিস্তান থেকে ইউরোপে মাদক পাচার হয় বলে তিনি উল্লেখ করেন।
আফগানিস্তান বিষয়ক বিশেষ রুশ প্রতিনিধি জামির কাবুলোভ
আমেরিকা গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে এই অভিযোগ করে আসছে যে, রাশিয়া তালেবানকে বিপুল অংকের অর্থ দিয়ে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদেরকে হত্যা করতে উসকানি দিচ্ছে। তালেবান ও রুশ কর্মকর্তারা আমেরিকার এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
এমনকি আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সর্বেশেষ প্রতিবেদনেও বলা হয়েছে, তালেবানকে অর্থ দিয়ে মার্কিন সেনা হত্যায় উৎসাহিত করার যে অভিযোগ মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা করেছেন তার পক্ষে যথেষ্ট দলিল-প্রমাণ নেই।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 