সোমবার, ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জেনারেল সোলাইমানির গুপ্তচর মাজদের ফাঁসি কার্যকর
জেনারেল সোলাইমানির গুপ্তচর মাজদের ফাঁসি কার্যকর
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানির গতিবিধির তথ্য সরবরাহকারী গুপ্তচর মাহমুদ মুসাভি মাজদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ (সোমবার) ভোরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে বলে বিচার বিভাগ জানিয়েছে।
কিছু দিন আগেই বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি জানিয়েছিলেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের গুপ্তচর মাহমুদ মুসাভি মাজদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ইরানের বিপ্লবী আদালত তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে। বিপ্লবী আদালতের ফাঁসির রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুসাভি অর্থের বিনিময়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিসহ সশস্ত্র বাহিনীর নানা তথ্য সংগ্রহ করে সিআইএ ও মোসাদের কাছে সরবরাহ করতো। শহীদ জেনারেল কাসেম সোলাইমানির অবস্থানস্থল ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা সিআইএ ও মোসাদের হাতে তুলে দিয়েছিল এই গুপ্তচর।
গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন।
পৃথিবীর এক নম্বর জেনারেল হিসেবে বিবেচিত সোলাইমানির নাম ছিলো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের হিট লিস্টের প্রথম দিকে




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 