রবিবার, ৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের চামড়া শিল্প বড় ধরনের সংকটে,৩০ কোটি ডলার ক্ষতির আশঙ্কা
বাংলাদেশের চামড়া শিল্প বড় ধরনের সংকটে,৩০ কোটি ডলার ক্ষতির আশঙ্কা
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশের চামড়া শিল্পখাতের বড় ধরনের সংকট- এখন মহাসংকটে পরিণত হয়েছে।বিশ্বজুড়ে দীর্ঘসময় ধরে চলমান করোনা মহামারীর কারণে সব মিলিয়ে এ বছরে বাংলাদেশের চামড়া শিল্পখাত কম করে হলেও ৩০ কোটি ডলারের ক্ষতির মধ্যে পড়েছে।
বিশ্বজুড়ে দীর্ঘসময় ধরে চলমান করোনা মহামারীর কারণে বাংলাদেশের চামড়া শিল্পখাতের বড় ধরনের সংকট- এখন মহাসংকটে পরিণত হয়েছে। সব মিলিয়ে এ বছরে বাংলাদেশের চামড়া শিল্পখাত কম করে হলেও ৩০ কোটি ডলারের ক্ষতির মধ্যে পড়েছে।
ব্যাপকহারে রপ্তানি কমে যাওয়ার সাথে সাথে নতুন আরেক সংকট যুক্ত হয়েছে এবারের কোরবাণীর ঈদের পশুর চামড়া সংগ্রহ নিয়ে। করোনার কারণে এ বছরের পশু কোরবাণী কমে যাওয়ায় এবং চামড়া ক্রয়ে নানা জটিলতার কারণে চামড়া ব্যবসায়ীরা অন্যান্য বছরের তুলনায় প্রায় ৪০ লাখ পিস কম চামড়া কিনতে পেরেছেন।
কেনার আগে অনেক চামড়া পচেও গেছে বলে জানিয়েছে চামড়া শিল্প সংগঠনগুলো। দেশের চামড়ার ঘাটতি থাকার পরেও ২০ বছর পর সরকার এ বছরে কাচা চামড়া রপ্তানির অনুমতি দিয়েছিল। কিন্তু এ ক্ষেত্রেও নানা জটিলতার কথা বলেছেন প্রভাবশালী গবেষণা সংস্থা সিডিপি’র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
করোনার কারণে চামড়া, চামড়াজাত পণ্যসহ পুরো চামড়া খাতের রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় এই অর্থবছরে কমপক্ষে ২০ কোটি ডলার কম হয়েছে।
গত অর্থবছরে রপ্তানি ছিল ১১৯ কোটি ডলার। করোনা ছাড়াও চামড়া শিল্পখাতের কমপ্লায়েন্স সম্পন্ন না হওয়া এবং ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বড় বড় বাজারে বাংলাদেশী পণ্যের প্রবেশাধিকারের জন্য ‘এলডব্লিউজি’ সনদ না থাকার কারণেও বিশাল অংকের বৈদেশিক মুদ্রা থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ চামড়াজাত পণ্য রপ্তানিকারক সংস্থার প্রধান মহিউদ্দিন আহমদ মাহীন।
বিশেষজ্ঞগণ বলছেন, করোনাকালের ধাক্কা সামাল দিয়ে যদি চামড়া শিল্পখাত সংশ্লিষ্টরা সচেষ্ট হন তবে বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বছরের ৫শ’ কোটি ডলার আয় করতে সক্ষম।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 