শিরোনাম:
●   ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র ●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

BBC24 News
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » এখন থেকে অনলাইনে কর সনদ পাবে সঞ্চয়পত্র গ্রাহকরা
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » এখন থেকে অনলাইনে কর সনদ পাবে সঞ্চয়পত্র গ্রাহকরা
১৮১৬ বার পঠিত
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এখন থেকে অনলাইনে কর সনদ পাবে সঞ্চয়পত্র গ্রাহকরা

---বিবিসি২৪নিউজ, অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশে প্রতি বছর আয়কর রিটার্ন দেওয়ার সময় সঞ্চয়পত্রের গ্রাহকদের কর সনদপত্রের কপি জাতীয় রাজস্ব বোর্ডকে দিতে হয়। সেই সনদপত্রের কপি এখন থেকে ঘরে বসে অনলাইন থেকে ডাউনলোড করে এবং ই-মেইলের মাধ্যমে পাবেন গ্রাহকরা।

সঞ্চয়পত্র কেনার সময় গ্রাহক আবেদন ফর্মে যে ই-মেইল ঠিকানাটি ব্যবহার করেছেন কর দেওয়ার সনদপত্রটি সেই ই-মেইলে পাঠানো হবে। গ্রাহকের ই-মেইল ঠিকানায় সঞ্চয়পত্র (সঞ্চয় উপকরণ) কর সনদপত্রটি স্বয়ংক্রিয়ভাবে পাঠানোর জন্য একটি সফটওয়্যার তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।

ফলে আয়কর রিটার্ন দাখিল করার সময় কোন সঞ্চয়পত্র গ্রাহককে তার কর সনদপত্র পাওয়ার জন্য আর ব্যাংক অথবা জাতীয় সঞ্চয় অধিদপ্তরে যেতে হবে না। এতে গ্রাহকের ভোগান্তি কমে যাবে।

সঞ্চয়পত্র কেনার সময় গ্রাহকের আবেদন ফর্মে ব্যবহৃত ই-মেইল ঠিকানায় সনদপত্রটি পাঠিয়ে দেওয়া হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস ডেভলপমেন্ট অ্যান্ড সার্পোট ডিপার্টমেন্ট সঞ্চয়পত্র পোর্টাল নামে একটি সফটওয়্যার তৈরি করেছে।

সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের প্রতি বছর আয়কর রিটার্নের সঙ্গে তাদের কর সনদপত্রের একটি অনুলিপি জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংক, সঞ্চয় অধিদফতর এবং সঞ্চয়পত্র বিক্রিকারী ব্যাংকগুলো গ্রাহকদের এই সনদপত্র দেয়। সঞ্চয়পত্রে বিনিয়োগকৃত অর্থের সুদ থেকে উৎসে কর কেটে নেওয়া হয়েছে বলে সনদে উল্লেখ করা হয়। গ্রাহককে প্রতি বছর এই সনদ পাওয়ার জন্য আবেদন করতে হয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) সঞ্চয়পত্র ক্রেতাদের দুর্ভোগ কাটাতে অনলাইনে সনদপত্র প্রদান করার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে। নির্দেশনার পাওয়ার পরে কেন্দ্রীয় ব্যাংক এই সফটওয়্যার তৈরি করেছে।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানিয়েছে যে গ্রাহকের ই-মেইলে কর সনদপত্র পাঠানো ছাড়াও গ্রাহক নিজের মতো করে ওয়েবসাইটে লগইন করে সনদপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন, এমন ব্যবস্থা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সঞ্চয়পত্র গ্রাহকদের কর সনদপত্র অনলাইনে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের ১৩ মার্চ পর্যন্ত বিক্রি হওয়া সঞ্চয়পত্রের তথ্য বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যারে জমা রয়েছে। ওই সময় পর্যন্ত বিক্রি হওয়া সঞ্চয়পত্রের মালিকদের কর সনদপত্র ই-মেইল করা সম্ভব হবে।

ইনফরমেশন সিস্টেমস ডেভলপমেন্ট অ্যান্ড সার্পোট ডিপার্টমেন্টের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ ইসাহাক মিয়া চিঠিতে লিখেছেন, ২০১৯ সালের ১৪ মার্চ থেকে অর্থ মন্ত্রণালয়ের আইবিএএস সফটওয়্যারের মাধ্যমে সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম পরিচালনা করছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যদি এই সঞ্চয়পত্রের কর সনদপত্র ইনফরমেশন সিস্টেমস ডেভলপমেন্ট অ্যান্ড সার্পোট ডিপার্টমেন্টের মাধ্যমে দেওয়া হয়, তবে তাদের বিক্রয় সম্পর্কিত তথ্য আইবিএএস++ সফটওয়্যার থাকা দরকার। আইবিএএস সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) এর সাথে বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যার সংযুক্তকরণের জন্য তথ্য আদান প্রদানের প্রয়োজন হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক সফটওয়্যার এবং আইবিএএস++ সফটওয়্যারের মধ্যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) এর ব্যবস্থা করার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ বিভাগে চিঠি দেবে।



এ পাতার আরও খবর

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ
ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম
ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি ইউরোপের বাজারে পোশাক রপ্তানি ধীরগতি
নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, বিকেএমইএ: উপদেষ্টার দ্বিমত নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, বিকেএমইএ: উপদেষ্টার দ্বিমত

আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া