বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পিএসসির চেয়ারম্যান হলেন সোহরাব হোসাইন
পিএসসির চেয়ারম্যান হলেন সোহরাব হোসাইন
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইনকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের স্থলাভিষিক্ত হচ্ছেন।
আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে সোহরাব হোসাইনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদে বা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত পিএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।
সোহরাব হোসাইন চাকরি জীবনে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের মেয়াদ আগামী শুক্রবার শেষ হচ্ছে।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 