রবিবার, ১৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত
সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত
বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ,দিল্লি থেকেঃ ভারত একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) ঘোষণা করেছে, তাদের সামরিক বাহিনী স্টিলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই থেকে সফলতার সঙ্গে ব্রাহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
চীনের সঙ্গে লাদাখ সীমান্তে যখন মারাত্মক উত্তেজনা বিরাজ করছে তখন ভারত এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। প্রতিরক্ষা সূত্র দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি আরব সাগরে তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। বলা হচ্ছে- নতুন এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে প্রায় তিনগুণ গতিতে উড়তে পারে এবং এর পাল্লা ৪০০ কিলোমিটার।
চীন সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত
এ ক্ষেপণাস্ত্র শত্রুর যুদ্ধজাহাজের বিরুদ্ধে অজেয় শক্তি হিসেবে কাজ করবে বলে দাবি করা হচ্ছে। এটি ভারতের সামরিক বাহিনীর জন্য প্রধান অস্ত্র হিসেবে গণ্য করা হবে। এই ক্ষেপণাস্ত্রের কারণে ভারতের নৌবাহিনীর ডেস্ট্রয়ার শত্রুর জন্য প্রাণঘাতী হয়ে দেখা দেবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে।
বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে, চলমান উত্তেজনার মধ্যে চীন সীমান্তে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত।




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 