সোমবার, ২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » নাগরনো-কারাবাখের প্রেসিডেন্ট নিহত: আজারবাইজানের দাবি
নাগরনো-কারাবাখের প্রেসিডেন্ট নিহত: আজারবাইজানের দাবি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের স্বঘোষিত প্রেসিডেন্ট আরায়িক হারুতুনিয়ান এক ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে আজারবাইজান।
দেশটির বার্তা সংস্থা ‘হাকায়িক কাফকাজ’ জানিয়েছে, কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট হারুতুনিয়ানের সামরিক বহরে আজারবাইজান ড্রোন হামলা চালালে তিনি হয়েছেন। তবে এ ঘটনা কবে ঘটেছে এবং বাকু এ ব্যাপারে কতখানি নিশ্চিত হয়েছে সে সম্পর্কে বার্তা সংস্থাটি কিছু জানায়নি।
এ ছাড়া, এ ব্যাপারে এখনো আর্মেনিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট আরায়িক হারুতুনিয়ান অবশ্য শনিবার বলেছিলেন, কারাবাখের শুশা এলাকাটি আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেলে তিনি নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করবেন!
২৭ সেপ্টেম্বর থেকে নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত। কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে।
আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়ার উদ্যোগে দুইদফা যুদ্ধবিরতি হয়েছে কিন্তু একবারও তা পুরোপুরি বাস্তবায়িত হয় নি। অবশ্য, এখনো শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 