সোমবার, ২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে লক্ষাধিক মানুষের মিছিলে “বয়কট ফ্রান্স”
বাংলাদেশে লক্ষাধিক মানুষের মিছিলে “বয়কট ফ্রান্স”
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি ঢাকার এক বিক্ষোভে বয়কট ফ্রান্স’ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে সোমবার হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছে। তারা ফ্রান্সবিরোধী শ্লোগান দিয়েছে। প্রেসিডেন্টএমানুয়েল ম্যাক্রঁর কুশপুত্তলিকা জালিয়েছে।
পুলিশ বলছে, বিক্ষোভে অর্ধ লক্ষ মানুষ জড়ো হয়েছিল। আন্দোলনকারীদের দাবী সেখানে লক্ষাধিক মানুষ ছিল।
হেফাজতে ইসলাম নামক একটি সংগঠনের আয়োজনে বিক্ষোভ হয়।
বিক্ষোভকারীরা ফরাসী দূতাবাস ঘেরাও করতে চেয়েছিল, কিন্তু শান্তিনগরে পুলিশ তাদের আটকে দেয়।
পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন।
এর আগেও একাধিক দিন ফ্রান্স বিরোধী বিক্ষোভ হয়েছে।
এসব বিক্ষোভকারীরা ঢাকার বারিধারা এলাকায় থাকা ফরাসী দূতাবাস ঘেরাও করতে চেয়েছে প্রতিবারই। যদিও প্রত্যেকবার পুলিশ তাদের পথিমধ্যে আটকেছে।
উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় ফরাসী দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানাচ্ছে এএফপি।
বিক্ষোভকারীরা ঢাকার বারিধারা এলাকার থাকা ফরাসী দূতাবাস ঘেরাও করতে চাইলেও পুলিশ তাদের পথিমধ্যে আটকে দেয়।
গত মাসে ফ্রান্সে স্যামুয়েল প্যাট্টি নামে এক স্কুল শিক্ষককে তার ক্লাসে বিতর্কিত শার্লি এবদো পত্রিকায় প্রকাশিত ইসলামের নবীর কার্টুন প্রদর্শন করেন।
তার জেরে ওই শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়, যেটাকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ‘ইসলামি সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেন।
মি. ম্যাক্রঁ বলেন, তার দেশ ধর্মীয় কার্টুন প্রকাশের অধিকার রক্ষা আইন বহাল রাখবেন।এরপর থেকেই মুসলিম বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
ঢাকায় ফ্রান্স-বিরোধী আরেকটি বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় গত সপ্তাহে।
এটিও ছিল হেফাজতে ইসলামের।
ওই সমাবেশে অংশ নিতে ঢাকার বাইরে থেকে বহু মানুষ সমাবেশে অংশ নিতে আসে বলে জানা যায়।
সংগঠনটির নেতা জুনায়েদ বাবুনগরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন, যেন বাংলাদেশ সংসদের পক্ষ থেকে ম্যাক্রঁর নিন্দা জানানোর পদক্ষেপ নেন।
ওই বিক্ষোভ সমাবেশ থেকে তিনি বলেন, “আমি ব্যবসায়ীদের ফরাসি পণ্যগুলি ফেলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আমি জাতিসংঘকে ফ্রান্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।”
গত মঙ্গলবার ঢাকায় আয়োজিত আরেকটি বড়সড় বিক্ষোভ সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল দাবি জানায় ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের।




ইরানের রণকৌশলের পেছনে পুতিনের অদৃশ্য হাত আছে: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি
২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের
ইরানের সঙ্গে সংঘাতে ‘জড়াবে না’ নেটো: মহাসচিব
ইরান যুদ্ধে যোগ দেবে না যুক্তরাজ্য: স্টারমার
ইরানে আরও ‘কঠোর আক্রমণ শিগগিরই’: ট্রাম্প
জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা 