শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ময়মনসিংহে কবর থেকে লাশ নিয়ে কঙ্কাল বানাতো একটি চক্র গ্রেফতার
প্রথম পাতা » জেলার খবর | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ময়মনসিংহে কবর থেকে লাশ নিয়ে কঙ্কাল বানাতো একটি চক্র গ্রেফতার
২১৫৩ বার পঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে কবর থেকে লাশ নিয়ে কঙ্কাল বানাতো একটি চক্র গ্রেফতার

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ শহরের কবর থেকে লাশ তুলে নিয়ে ক্যামিকেল মিশিয়ে প্রক্রিয়াজাতের মাধ্যমে কঙ্কাল বানাতো একটি চক্র। ময়মনসিংহ শহরের একটি বাসায় চলত প্রক্রিয়াজাতকরণের কাজ। পরে সুযোগ মতো হালুয়াঘাটসহ বিভিন্ন সীমান্ত দিয়ে কঙ্কালগুলো দেশের বাইরে পাচার করা হতো। বেচা হতো দেশীয় ক্রেতার কাছেও।

গোপন খবরে শনিবার দিবাগত গভীর রাতে ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের অভিযান চালিয়ে ওই চক্রের এক সদস্যকে আটক করেছে কতোয়ালী থানা পুলিশ। পরে তার হেফাজতে থাকা দুই বস্তা মানব কঙ্কাল ও ১২টি খুলি ও কঙ্কাল প্রক্রিয়াজাত করার ক্যামিকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পাচারের জন্য মানুষের কঙ্কাল মজুদ করা হচ্ছে এমন খবরে শনিবার রাত ২টা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ সেখানে অভিযান শুরু করে। ভোর ৪টা পর্যন্ত চলা অভিযানে আটক করা হয় বাপ্পি (৩০) নামে এক যুবককে। তিনি নগরীর কালিবাড়ি কবরখানা এলাকার আবুল হোসেনের ছেলে। অভিযানে বাপ্পির হেফাজতে থাকা কার্টনভর্তি ১২টি মানবদেহের কঙ্কাল উদ্ধার করা হয়। উদ্ধার হয় দুই বস্তা হাড়। একই সঙ্গে মৃতদেহ দ্রুত প্রক্রিয়াজাত করে কঙ্কাল করার ক্যামিকেলও উদ্ধার করা হয়। হালুয়াঘাট সীমান্ত দিয়ে আজকেই দেশের বাইরে পাচারের কথা ছিলো কঙ্কালগুলো।

পরে রবিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

পুলিশ জানায়, বাপ্পি দীর্ঘদিন ধরে কঙ্কালের ব্যবসার সঙ্গে জড়িত। ইতোপূর্বে তিনি একবার কঙ্কালসহ গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলায় জেলও খেটেছেন। কিন্তু এরপরও তার ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। বাপ্পিসহ বেশ কয়েক সদস্যের একটি চক্র জড়িত কঙ্কাল চুরির সঙ্গে। কবর থেকে মরদেহগুলো তুলে ক্যামিকেলের মাধ্যেম প্রক্রিয়াজাত করা হতো। পরে সেগুলো দেশীয় ক্রেতার পাশাপাশি দেশের বাইরেও বিক্রি হতো।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকাদার বলেন, গোপনসূত্রে খবর পেয়ে বাপ্পি নামে এক যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত খুলি ও মানবদেহের শরীরের বিভিন্ন হাড় দেশের বাইরে পাচারের প্রক্রিয়া চলছিল। চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।



এ পাতার আরও খবর

আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র