শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিব আইইডিসিআরে করোনা পজিটিভ, পুলিশ হাসপাতালে নেগেটিভ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিব আইইডিসিআরে করোনা পজিটিভ, পুলিশ হাসপাতালে নেগেটিভ
৯৯০ বার পঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিব আইইডিসিআরে করোনা পজিটিভ, পুলিশ হাসপাতালে নেগেটিভ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এক দিনের ব্যবধানে করোনা পরীক্ষায় দুই ধরনের ফল পেয়েছেন । গতকাল শনিবার দেওয়া নমুনা পরীক্ষা করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সেই পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। কিন্তু আজ রোববার রাজারবাগ পুলিশ হাসপাতালে নমুনা পরীক্ষা করলে ফল আসে নেগেটিভ। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ রোববার বলেন, আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সচিবের থাকার কথা ছিল। প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে যাওয়ার ২৪ ঘণ্টা আগে কোভিড-১৯ টেস্ট করাতে হয়। তাই কোনো উপসর্গ না থাকার পরও দুজনেরই টেস্ট করা হয় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। শনিবার সকালে নমুনা দেওয়া হয়েছিল। রাতে ফল পজিটিভ আসে। আর সে জন্য রোববারের অনুষ্ঠানে অংশ নেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

শরীফ মাহমুদ বলেন, করোনার বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য রাজারবাগে পুলিশ হাসপাতালে নমুনা দেওয়া হয়। সেই নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। মন্ত্রী নিজ বাসভবনে আইসোলেশনে আছেন এবং সুস্থও আছেন।

একই অবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীনের বেলায়ও ঘটেছে। দুটি পরীক্ষার প্রথমটিতে পজিটিভ এবং পরেরটিতে নেগেটিভ ফল আসে তাঁর ক্ষেত্রেও। তিনিও নিজ বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রতিমন্ত্রী জাহিদ আহসান করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে সংসদের পক্ষ থেকে গতকাল শনিবার জাহিদ আহসানের নমুনা সংগ্রহ করা হয়। পরে রোববার রিপোর্টে করোনা পজিটিভ বলে জানানো হয়েছে।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না