রবিবার, ২২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বাংলাদেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু
বাংলাদেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতি বেদক, ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত রোগী, শনাক্তের হার ও মৃত্যু—সবই বেড়েছে। এই সময় ২ হাজার ৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৩৮ জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (আজ সকাল আটটা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৮৭০টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬০ জনের। দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৬ হাজার ৩৮৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৪২৮ জন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। এর আগে গত ৫ সেপ্টেম্বর সংক্রমণ শনাক্তের হার ছিল ১৫ দশমিক ১৮ শতাংশ। মাঝে সংক্রমণ শনাক্তের হার ১০ থেকে ১৩ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১০ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
এর আগে গতকাল শনিবার দেশে ১ হাজার ৮৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৬১ শতাংশ, যা ছিল গত ৭৮ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার। আর ওই দিন করোনায় মারা যায় ২৮ জন।
দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে সংক্রমণ আবার বেড়ে যেতে পারে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র 