শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ৩০ হাজার সরকারি ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ৩০ হাজার সরকারি ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
১৮০২ বার পঠিত
রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ৩০ হাজার সরকারি ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশে বৈদ্যুতিক গোলযোগের কারনে টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল)  ৩০ হাজারেরও বেশি সরকারি ওয়েবসাইটে (.gov.bd) প্রবেশ করা যাচ্ছে না।

রোববার (৬ ডিসেম্বর) সকাল থেকে বিটিসিএলের সার্ভারে বিদ্যুৎ সংযোগের ইনভার্টার জ্বলে যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। সরকারের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প ও বিটিসিএলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

মগবাজারে বিটিসিএলের সার্ভারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতর, অধিদফতর, সংস্থা ও মাঠ পর্যায়ে সরকারি অফিসগুলোর ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। সকাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকারি বিভাগের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। খাদ্য অধিদফতর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরসহ কোনো অধিদফতর ও সংস্থার ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।

সরকারি দফতরের ওয়েবসাইটের তদারকি করে এটুআই। এটুআই’র প্রধান কারিগরি কর্মকর্তা আরফে এলাহী রোববার সন্ধ্যায় বলেন, ‘আজ সকাল ১০টার দিকে বিটিসিএলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। যেখানে আমাদের সার্ভার রয়েছে। পাওয়ার না থাকলে আমরা সার্ভার রান করাতে পারি না। পোর্টাল কিংবা সার্ভারে সমস্যা নেই। এর আগে গত রাতেও সমস্যা দেখা দিয়েছিল, সেটা ঠিক করা হয়েছিল। কিন্তু সকালে আবার দ্বিতীয় দফায় সমস্যা দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘মূলত বিটিসিএলের ইনভার্টার জ্বলে গেছে। বড় ইনভার্টার তো তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না, ছোট ছোট ইনভার্টারের ব্যবস্থা করা হয়েছে। কানেকশনের কাজ চলছে। পাওয়ার এলে আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে সার্ভারের একটা অংশ চালু করতে পারব। বিদ্যুৎ এলে কয়েক ঘণ্টার মধ্যে সিস্টেমটাকে রি-স্টার্ট করে রেডি করা যাবে। তখন গ্রাজুয়ালি একটির পর একটি ওয়েবসাইট ভিজিবল হতে শুরু করবে।’

‘সারারাত ওখানে কাজ হবে। বিটিসিএলের সঙ্গে আমাদের (এটুআই) টিমও সেখানে থাকবে। তিনি বলেন, ‘এ কারণে ৩০ হাজারেরও বেশি সরকারি ওয়েবসাইট ডাউন হয়ে আছে, সাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। মন্ত্রণালয় ও দফতর মিলে মোট ওয়েবসাইট ৪২ হাজারের মতো। আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোই এখন বিটিসিএলের সার্ভারে। বাকিগুলো ন্যাশনাল ডেটা সেন্টারে।’

প্রধান কর্মকর্তা আরও বলেন, ‘বিদ্যুৎ সংযোগ পুরোপুরি সচল হলে সারারাত কাজ করে আমরা আগামীকাল নাগাদ সাইটগুলো চালু করার চেষ্টা করছি। আমাদের ফুল টিম সেখানে ডেপ্লয় করা আছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিস, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের গুরুত্বপূর্ণ ৬২টি ওয়েবসাইটকে আমরা একটু সংবেদনশীল মনে করি। এই সাইটগুলোর কয়েকটি বন্ধ রয়েছে।’

বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বলেন, ‘বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ায় ওয়েবসাইটগুলো দেখা যাচ্ছিল না।’ বিদ্যুৎ সংযোগ পুনরায় সচল হয়েছে বলেও দাবি করেন তিনি।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না