বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেল ২৯ বাংলাদেশি
পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেল ২৯ বাংলাদেশি
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ পাকিস্তানের সিন্ধু প্রদেশের মালির ও করাচি কারাগার থেকে মুক্ত ২৯ বাংলাদেশি নাগরিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আজ দেশে ফিরেছেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশের মালির কারাগার থেকে মুক্ত আরও আট বাংলাদেশি বৃহস্পতিবার দেশে ফিরবেন। এই আট বাংলাদেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে দেশে ফেরানো হচ্ছে।
সূত্র জানায়, এই আট প্রবাসী কর্মী বৈধভাবে ওমানের একটি ফিশিং বোটে কর্মরত ছিলেন। ২০১৯ সালের মে মাসে ওমান সংলগ্ন আরব সাগরে মাছ ধরার সময় তাদের ফিশিং বোট স্রোতের টানে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়লে পাকিস্তানি কোস্টগার্ড তাদের আটক করে।
এসব বাংলাদেশি নাগরিকদের দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করেন। তাদের আর্থিক অবস্থা বিবেচনায় বিমান ভাড়াসহ আনুষঙ্গিক ভ্রমণ ব্যয়ের সরকারি অনুমোদন দেন। করাচিস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালির কারা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে এই আট বাংলাদেশি জেলের দেশে প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব বাংলাদেশিকে ফেরাতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তানে আটক বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘ প্রায় ৮ বছর পর গত ২৫ নভেম্বর পুনরায় শুরু হয়। সম্প্রতি পাঁচজন বাংলাদেশি নাগরিককে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হয়েছে।
বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বাত্মক প্রয়াস অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 