বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ » প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সিসিইউতে
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সিসিইউতে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
বুধবার বিকেলে তিনি অসুস্থতা বোধ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসকরা বিএসএমএমইউ চিকিৎসক অধ্যাপক ডা. মোস্তফা জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সন্ধ্যা সোয়া ৭টায় তাকে বিএসএমএমইউতে এনে সিসিইউতে ভর্তি করা হয়।
বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান বুধবার রাতে জানান, তিনি মঙ্গলবার প্রেস সচিবের বাসায় গিয়ে তাকে দেখে আসেন। হঠাৎ হঠাৎ মাথা ঘোরায় বলে তিনি তাকে জানিয়েছিলেন।
অধ্যাপক জামান আরও বলেন, ইহসানুল করিম দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছেন। যখন তাকে হাসপাতালে আনা হয় তখন তার নাড়ির স্পন্দন স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম ছিল।
বৃহস্পতিবার বোর্ড গঠন করে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 