শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আগামী বছরটি ভালো হবে-বিল গেটসের পর্যালোচনা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আগামী বছরটি ভালো হবে-বিল গেটসের পর্যালোচনা
১০৯৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী বছরটি ভালো হবে-বিল গেটসের পর্যালোচনা

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্কঃ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। বিশ্বের অন্যতম শীর্ষ ধনীও তিনি। তাঁর প্রতিষ্ঠিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিশ্বজুড়ে যত দাতব্য কাজ করছে, তার অন্যতম লক্ষ্য মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা। করোনা মহামারি, এর টিকা উদ্ভাবন ও বিতরণ ব্যবস্থা এবং সর্বোপরি করোনা–পরবর্তী বিশ্ব নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন বিল গেটস। গত মঙ্গলবার লেখাটি প্রকাশিত হয়েছে তাঁর নিজের ব্লগ গেটস নোটসে।

এটি একটি বিধ্বংসী বছর। কোভিড–১৯ মহামারিতে ১৬ লাখের বেশি মানুষ এরই মধ্যে মারা গেছেন। সেই সঙ্গে সাড়ে ৭ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং অর্থনৈতিক খাতে ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। কোটি কোটি মানুষ চাকরি হারিয়েছেন। ১০০ কোটির বেশি শিশু করোনাভাইরাস মহামারির কারণে স্কুলে যেতে পারেনি। এ বছর যুক্তরাষ্ট্র জর্জ ফ্লয়েড ও ব্রেওনা টেলরের হত্যা দেখেছে, দেখেছে বিধ্বংসী দাবানল এবং এমন একটি প্রেসিডেন্ট নির্বাচন, যা আধুনিক সময়ে আর দেখা যায়নি।

তবে ২০২১ সালে আমাদের জন্য ভালো খবর আছে।

চলতি বছরের বেশির ভাগ সময়টা আমি ফাউন্ডেশনের সহকর্মীদের সঙ্গে কাটিয়েছি এবং এর উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে কোভিড–১৯ প্রতিরোধ, চিকিৎসা এবং এর শনাক্তকরণ পরীক্ষা চালানোর পথ খোঁজা। ২০২০ সালের বৈজ্ঞানিক অগ্রযাত্রার গতি নিয়ে আমি যখন ভাবি, তখন স্তম্ভিত হয়ে যাই। এ বছর কোভিড–১৯–এর কারণে বিশ্বে যে পরিমাণ বৈজ্ঞানিক অগ্রগতি হয়েছে, অন্য কোনো রোগের ক্ষেত্রে এক বছরে মানুষ এতটা এগোতে পারেনি। সাধারণ সময়ে, একটি টিকা তৈরি করতে ১০ বছর পর্যন্ত সময় লেগে যায়। এবার এক বছরের কম সময়ে একাধিক টিকা তৈরি করা হয়ে গেছে।

দুর্ভাগ্যবশত, আমরা এখনো প্রতিকূল পরিস্থিতি থেকে বের হতে পারিনি। কম্পিউটারে তৈরি মডেলে দেখা গেছে, সামনের মাসগুলোতে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এরই মধ্যে করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) আবির্ভূত হয়েছে এবং সে বিষয়েও আমাদের জানতে হবে। করোনাভাইরাসের এই নতুন ধরন আরও দ্রুত ছড়াচ্ছে, যদিও এটি ততটা প্রাণঘাতী নয় বলে মনে হচ্ছে।

টিকা তৈরিতে সাধারণত প্রায় ১০ বছর লাগলেও এবার এক বছরেই একাধিক টিকা পাওয়া গেছে।
বিজ্ঞাপন

তবু আশাবাদী হওয়ার জন্য দুটি কারণ হাজির আছে। একটি হলো মাস্ক, সামাজিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে ভাইরাসের ছড়িয়ে পড়ার গতি কমিয়ে দেওয়া এবং এর মাধ্যমে টিকা সর্বত্র পৌঁছানোর আগপর্যন্ত জীবন বাঁচানো।

আশাবাদী হওয়ার আরেকটি কারণ হলো, ২০২১ সালের বসন্তে করোনার টিকা ও চিকিৎসা –ম্পর্কিত যেসব খবর আপনারা এখন সংবাদমাধ্যমে পড়ছেন, সেগুলো এমন পর্যায়ে পৌঁছাবে যে এর বৈশ্বিক প্রভাব জোরদার হতে থাকবে। যদিও তখনো কিছু বিধিনিষেধ মেনে চলার প্রয়োজন হবে (উদাহরণ হিসেবে বলা যায় বড় জনসমাগমের কথা), তবে অন্তত ধনী দেশগুলোতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমে আসতে থাকবে এবং এখনকার তুলনায় জীবন অনেক স্বাভাবিক হয়ে আসবে।

এই পোস্টে আমি কোভিড–১৯ বিষয়ক সব ধরনের উদ্ভাবনগুলো সম্পর্কে নানা বিষয় ভাগাভাগি করতে চাই। কারণ, আমরা এ বছর শেষ করে নতুনটির দিকে এগোচ্ছি। আমি টিকা দিয়েই শুরু করছি; কারণ, টিকার বিষয়টি খবরে আসছে বারবার এবং এই বিষয়েই আমি বেশি প্রশ্ন পেয়েছি।

উৎপাদনের সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ টিকা বিতরণে সমতা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না